ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩ জন। একই সময়ে দেশে নতুন করে ১১৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি হওয়াদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১ লাখ ৯ হাজার ১৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ হতে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৭৫১ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৬ জন। হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৩ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে ঢাক ...
সব মন্তব্য
No Comments