পোস্টাল বিডি অ্যাপে ভোট
ডেস্ক রিপোর্ট: প্রবাসীদের ডাকযোগে ফেরত পাঠানো পোস্টাল ব্যালটগুলোর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে এসব ব্যালটের মধ্যে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৭টি ব্যালট। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অবশিষ্ট ব্যালট যাচাই ও গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত Postal Vote BD মোবাইল অ্যাপের আওতায় প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন।
ভোটারদের হাতে পৌঁছানো ব্যালটের একটি বড় অংশ ব্যবহার করে ইতোমধ্যে ৫ লাখ ০৩ হাজার ৪৪১ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস অথবা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।
ডাকযোগে ফেরত পাঠানো এসব ব্যালটের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট দেশে পৌঁছালেও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট। নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যায়ক্রমে অবশিষ্ট ব্যালট গ্রহণ ও যাচাই-বাছাই শেষে তা চূড়ান্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments