কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,।। বুধবার অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। সকাল আটটায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল চারটা পর্যন্ত। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মঙ্গলবার দুপুর দুইটা থেকে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ব্যালট পেপার ব্যতীত ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। তবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এমনটাই মনে করছেন ভোটাররা।
এদিকে ২ লাখ ৫ হাজার ৪২৫ ভোটের বিপরিতে এ উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা মোট ৭৪ টি। এরমধ্যে ৪০টি ভোট কেন্দ্র অধিক ঝূঁকিপূর্ন, ৩৪টি কম ঝূঁকিপূর্ন। তবে সবগুলো কেন্দ্রকে ঝূঁকিপূর্ন বিবেচনায় নিয়ে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য পুরো নির্বাচনী এলাকা সহ ভোট কেন্দ্র গুলোতে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি, র্যাব, কোষ্টগার্ড সদস্যরা। একই সাথে নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তা ভোট কেন্দ্র পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, ব্যালট পেপার ব্যতীত ভোট কেন্দ্র গুলোতে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে নির্বাচন সরঞ্জামাদি পাঠানো হয়েছে। আশা করি একটি অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments