রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে 'রাখিবো চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার" স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু সচেতনমূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে র ্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বানারীপাড়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি,জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ শাহিন জমাদ্দার. আগৈলঝাড়া ব্লাড ডোর্নাস ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাঈম সেরনিয়াবাত প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান দেশ মানব কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা রাজিব চোকদার, সহ-সভাপতি ফিরোজ সরদার সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, সদস্য কানাই চন্দ্র শীল, পরিবেশ সুরক্ষা কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সুমন,সদস্য অনিক খালাসী প্রমুখ।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments