আহমেদ নিহাল:
নিম্নবিত্ত পরিবারের বছর পাঁচেকের ছেলেটার কাছে প্রতিবেশীর কুরবানী দেখে ঠোঁটের কোনে হাসি ফোটানোর অনুভূতি আর যে ছেলেটা সবে বুঝতে শিখেছে তার কুরবানী না দিতে পারার সংকোচের অনুভূতি এক নয়। ঠিক যেমন ভিন্ন হয় নিম্নবিত্ত পরিবারের যুবকটির অনুভূতি, যে হিসেবের খাতায় একটু গরমিলের কারনে এবছর কুরবানী দিতে পারছে না। তার কাছে থাকে আরও একটা বছরের অপেক্ষা আর পরেরবারের প্রতিজ্ঞার অনুভূতি। উচ্চবিত্ত পরিবারের ছোট্ট ছেলেটির কাছে কুরবানী মানে, সবাই একসাথে মিলে ঘুরতে যাওয়া। যে ছেলেটা লেখাপড়ার জন্য পরিবার থেকে দূরে থাকে তার কাছে কুরবানী একটা অজুহাত, যার উপর ভর করে সে আরেকবার নিজের প্রিয়জনের কাছে যাবে। অপরদিকে, প্রবাসীর কাছে কুরবানী মানেই কিছুটা আনন্দের পাশাপাশি জমিয়ে রাখা কষ্টের ভার। আরেকটি ইদ পরিবার থেকে দূরে কাটানোর আফসোস। এতসব, সংকোচ, অপেক্ষা, অজুহাত আর আফসোসের ভিড়ে কুরবানী আসে সকল অভিন্নতাকে ভেঙ্গে ভ্রাতৃত্বের সুর ছড়াতে। তাই, কুরবানী মানেই দূরত্বটাকে দূরত্বে রেখে ঐক্যটাকে পাথেয় করে বাঁচা।
-লেখক: শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
মোঃ কাওসার হোসেন:বানারীপাড়া প্রেসক্লাবের বহুবার সভাপতি—রাহাদ সুমন। কখনো নির্বাচনের মাধ্যমে, কখনোবা সমঝোতার ভিত্তিতে। এতবার নেতৃত্বের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে তাঁর সাংগঠনিক প্রজ্ঞা, মেধা, গ্রহণযোগ্যতা ...
নিকোলাস বিশ্বাস:নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা বিশ্বকে এমন এক বাস্তবতার কথা গভীরভাবে স্মরণ করিয়ে দিয়েছে, যা আর উপেক্ষা করার সুযোগ নেই: প্রাকৃতিক দুর্যোগ কোনো সীমান্ত মানে না। এগুলো জাতীয় সীমান্ ...
মোঃ নেছার উদ্দিন:কিছু মানুষের প্রয়াণ কেবল একটি একক জীবনের প্রাকৃতিক সমাপ্তি নির্দেশ করে না; বরং তা একটি সুনির্দিষ্ট অধ্যায়, সামাজিক রূপান্তরের ধারা এবং অসংখ্য মানুষের প্রাতিষ্ঠানিক ও মানবিক আশ্রয়ের বি ...
এ এইচ এম মাসুম বিল্লাহ:পরিবারের সুখ-দুঃখ কখনো এর একজন সদস্যের মাঝেই সীমাবদ্ধ থাকে না। পরিবারের একজন সদস্যের আয় কমে গেলে তার প্রভাব পড়ে সবার জীবনে। আবার একটি সন্তান ভালো শিক্ষা পেলে তার সুফলও ভোগ করে প ...
সব মন্তব্য
No Comments