সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ছিনতাই ও দুইজনকে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ নগরীর বাঘমারা ও শিকারিকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আশরাফুল ইসলাম স্বাধীন (২৬), মাকসুদুল হক রিশাদ (২৮), মোহাম্মদ হাসান (২২), রুবেল মিয়া (৩১), মোহাম্মদ (২৫)। তারা সবাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
দুপুরে র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নানুল ইসলাম এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান। তিনি বলেন, চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই করতে বাধা দেয়াতেই দুজনকে কুপিয়ে হত্যা করা হয় বলে স্বীকার করেছে তারা।
র্যাব আরও জানায়, ট্রেনে ছিনতাইয়ের উদ্দেশে কমলাপুর রেলস্টেশন থেকে চারজন পেশাদার ছিনতাইকারী কমিউটার ট্রেনে ওঠে। রিশাদ, হাসান এবং স্বাধীন টঙ্গী স্টেশন থেকে তাদের সঙ্গে যুক্ত হয়।
ট্রেনটি ফাতেমানগর স্টেশনে থামলে তাদের সঙ্গে যোগ দেয় মোহাম্মদসহ আরেক সহযোগী। ট্রেন স্টেশন ছেড়ে চলতে শুরু করলে তারা ইঞ্জিনের পরের বগির ছাদে বসে থাকা যাত্রীদের মোবাইল ও টাকা লুট শুরু করে।
ছিনতায়ের এক পর্যায়ে সাগর মিয়া ও নাহিদ বাধা দিলে তাদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। এ সময় ডাকাতরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে ভিকটিমদের মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
সাগর ও নাহিদ ছিনতাইকারীদের আঘাতে লুটিয়ে পড়লে ছিনতাকরীরা ময়মনসিংহ রেলস্টেশনে প্রবেশের আগে সিগন্যালের কাছে নেমে যায়।
রিশাদ এই ছিনতাই চক্রের মূল হোতা। তার নামে আগে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা ছিলো। কিছুদিন আগে জামিনে মুক্ত হয়ে আবারো ছিনতাইয়ে জড়িয়ে পরে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments