ডেস্ক রিপোর্ট: ভালোবাসার অনেক শক্তি। ভালোবাসা অমানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। ভোলোবাসাই মূলতঃ বেঁচে থাকার প্রেরণা। ভালোবাসা না থাকলে, মানুষ মানুষের জন্য আকর্ষণ বোধ করতো না। আমাদের পৃথিবীটা বোধকরি এতো সুন্দর হতো না। সেই ভালোবাসাই রেজানুর রহমানের এবারের ঈদের নাটকের মূল বিষয়। নাটকের নাম দবির মিয়ার সুখ দুঃখ।
চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটকÑ দবির মিয়ার সুখ দুঃখ। দবির মিয়া একটি মেয়ের ভালোবাসা পাবার জন্য ব্যাকুল। তার ধারনা মেয়েটি যদি একবার বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে পুরো পৃথিবীটা জয় করতে পারবে সে। কিন্তু ভালোবাসতেও যোগ্যতা লাগে। ডিগ্রী লাগে, অর্থবিত্ত লাগে। আবার সৌন্দর্য্যও ভালোবাসার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর কোনোটাই নেই দবির মিয়ার। এই নিয়ে প্রতিদিন মেয়েটি দবির মিয়াকে কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। একদিন কথা প্রসঙ্গে দবির মিয়াকে একটি শর্ত দেয় মেয়েটি। সামনের সুউচ্চ ভবন দেখিয়ে বলে, দবির যদি সাত তলার ছাদ থেকে লাফ দিতে পারে তাহলে দবির যা বলবে তাই মেনে নিবে।
দবির মিয়া সত্যি সত্যি সাততলার ছাদ থেকে লাফ দেয়। তার করুণ মৃত্যু হয়। নাটকের ক্লাইমেক্স শুরু হয় এখান থেকেই।
নাটকে দবির মিয়ার চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা শাহাদাৎ হোসেন। এই নাটকে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। নাটকে আরও অভিনয় করেছেন স্বাগতা, জিয়াউল হাসান কিসলু, মিলি বাসার, অলিউল হক রুমি সহ বিভিন্ন নাট্য সংগঠনের এক ঝাক তরুণ কর্মী। ক্যামেরায় ছিলেন ইভানুল হক কনক। আবহসঙ্গীতে রয়েছেন বিপ্লব বড়ূয়া।
চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে ‘দবির সাহেবের সুখ দুঃখ’ প্রচার হবে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments