সিলেট অফিস: কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে অক্টোবরের শুরুতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে নতুন টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক এই টার্মিনাল ব্যবহার করে আপাতত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
নতুন টার্মিনাল চালু হওয়ায় কক্সবাজারে আসা পর্যটকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। যাত্রীরা নতুন টার্মিনালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লাগেজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
দেশীয় বিমান সংস্থাগুলো বলছে, দেশের দ্বিতীয় বৃহত্তম এই টার্মিনালে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোসা আহমেদ বলেন, নতুন টার্মিনালের প্রস্থান ও আগমন হল প্রশস্ত। পাশাপাশি বোর্ডিং লাউঞ্জও বড় ও সুন্দর। সব মিলিয়ে এখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই রাখা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী হয়রানি রোধে কক্সবাজার বিমানবন্দরে জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ বলেন, বিমানবন্দরে আনসার সদস্যদের পাশাপাশি বিমানবাহিনী, বেবিচকের নিরাপত্তা বিভাগ ও পুলিশের এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে প্রায় ১৬টি বিভাগ বা সংস্থা একযোগে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছে।
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এবং পর্যটন শিল্পের প্রসারে বেশ কয়েক বছর ধরে বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে। এর আওতায় সমুদ্রের বুক চিরে দেশের দীর্ঘতম রানওয়ে নির্মাণ ও নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। অক্টোবরের শুরুতে টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে। এর ফলে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
স্টাফ রিপোর্টার: মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪-তে সংশোধন আনা হচ্ছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানি ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রোগ হওয়ার পর প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ। আগে থেকেই সচেতনতা তৈরি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ ...
স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মে ...
সব মন্তব্য
No Comments