স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি সুশৃঙ্খল নিয়ম-নীতির আওতায় আনা অত্যন্ত জরুরি। তবে এটি একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়; এ ক্ষেত্রে সব দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
রবিবার (২৬ এপ্রিল) ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, গণমাধ্যম সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তথ্যমন্ত্রী গত মার্চে অনুষ্ঠিত স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন সময়োপযোগী এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।
সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির একটি প্রস্তাব মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, তুরস্ক সফরকালে তথ্যমন্ত্রীর সঙ্গে দেশটির প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানউত্তীন দুরানের দ্বিপাক্ষিক বৈঠকে তথ্য ব্যবস্থাপনা ও জ্ঞান বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments