রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শালিস-বৈঠকে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্তর বেধরক মারধরে রায়হান (১৫) নামের নবম শ্রেণীর এক কিশোর ছাত্র গুরুতর আহত হয়েছে। রায়হান বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামের বন বিভাগে কর্মরত তোফায়েল হোসেন সরদারের ছেলে ও স্থানীয় ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। ৮ জুন বৃহস্পতিবার রাত ১০টার দিকে শালিস-বৈঠকে রায়হান তার চাচির কাছে ক্ষমা চাইতে দেরী করায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুষি মেরে ও মাটিতে ফেলে পা দিয়ে পিষ্ট করে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাত সাড়ে ১১টার দিকে রায়হানকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা গেছে, ৫ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের আ.সালাম সরদারের স্ত্রী লুৎফা ও তার ছোট ভাই মিন্টু সরদারের স্ত্রী কুলসুমের মধ্যে একটি হাঁস নিয়ে ঝগড়া চলছিলো । এসময় সালাম সরদার ও মিন্টু সরদারের বড় ভাই তোফায়েল হোসেন সরদারের ঘরে মেহমান বেড়াতে আসায় তার স্ত্রী রেহেনা বেগম,মেয়ে তানিয়া ও তাসলিমা গিয়ে বাড়ির সম্মানের কথা বিবেচনা করে মেহমানদের সামনে ঝগড়া না করার জন্য তাদেরকে বলেন। এতে মিন্টু সরদারের স্ত্রী কুলসুম ও মেয়ে আয়শা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে ঝগড়া বাধায় এবং এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে এতে মিন্টু সরদার ও রায়হানও এসে যুক্ত হয়। তিন ভাইয়ের পরিবারের ত্রি-পক্ষীয় এ ঝগড়া ও মারামারির ঘটনা নিরসনে ৮ জুন বৃহস্পতিবার রাতে ওই বাড়ির হারুন সরদারের ঘরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত স্থানীয় কয়েকজনকে নিয়ে শালিস-বৈঠকে বসেন। এক পর্যায়ে রায়হানকে চাচির কাছে ক্ষমা চাইতে বললে সে তাতে দেরী করায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করেন। এসময় শালিস বৈঠকে উপস্থিত রায়হানের বড় চাচা সালাম সরদার,মহিউদ্দিন,নান্না ও গ্রাম পুলিশ আ. সালাম ইউপি চেয়ারম্যান শান্তকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হন। এসময় নান্নার শার্ট ছিড়ে যায় ও রায়হানের বোন তাসলিমা এর প্রতিবাদ করলে তাকেও চেয়ারম্যান থাপ্পর দেওয়ার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন। রায়হানের পিতা পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন বিভাগে কর্মরত তোফায়েল হোসেন সরদার তার কিশোর ছেলেকে অমানবিকভাবে মারধর করায় মুঠোফোনে কান্নায় ভেঙ্গে পড়ে এর বিচার দাবি করেন। তিনি কর্মস্থল থেকে বানারীপাড়ায় এসে এ ব্যপারে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান। এ বিষয়ে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, চাচিকে লাঠি দিয়ে পেটানোয় শালিস-বৈঠকে রায়হানকে তার কাছে ক্ষমা চাইতে বলা হয় এতে সে কালক্ষেপন করায় কয়েকটা চর-থাপ্পর দিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments