যোগ দিচ্ছেন শি জিনপিং-পুতিনসহ বিশ্বনেতারা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার লাইভ আপডেটে জানানো হয়েছে, সম্মেলনকে কেন্দ্র করে মধ্য দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছে। বিশ্বনেতাদের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্য এবং ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় ৩৫টি বিশেষ বিমানের চলাচল সামাল দিতে ইন্দিরা গান্ধী বিমানবন্দর, পালাম টেকনিক্যাল এরিয়াসহ একাধিক বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বিজনেস ফোরামের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। বিজনেস ফোরামে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। মূল নেতা পর্যায়ের বৈঠক হবে আগামীকাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই সম্মেলনে প্রায় ৩০টি সদস্য ও পার্টনার দেশের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং ব্যবসায়ী প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।
ভারতের সভাপতিত্বে এটি চতুর্থবারের মতো ব্রিকস সম্মেলন হচ্ছে। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০২৬ সালে সংগঠনটি ২০ বছরে পদার্পণ করলো। বর্তমানে ব্রিকসের সদস্য সংখ্যা ১১টি - ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।
সম্মেলনে কারা আসছেন তা নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৭ বছর পর ভারত সফরে আসছেন। ২০১৯ সালে মামাল্লাপুরমে মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পর এটিই তার প্রথম ভারত সফর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অনেকেই যোগ দিচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতরাতেই প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে মোদির বৈঠক রয়েছে। আগামীকাল ১৩ সেপ্টেম্বর মোদি ৭টি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া শি জিনপিং আজ সকালেই বেইজিং থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন এবং মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিকে সম্মেলনের ঘোষণা ‘দিল্লি ডিক্লারেশন’ নিয়ে শেষ মুহূর্তে দর কষাকষি চলছে। দ্য হিন্দু জানিয়েছে, শুক্রবার গভীর রাত পর্যন্ত আলোচকরা ঐকমত্যের চেষ্টা করেছেন। প্রায় সব অনুচ্ছেদে একমত হলেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং ইরানের পাল্টা হামলা নিয়ে একটি প্যারাগ্রাফে এখনো মতপার্থক্য রয়ে গেছে।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments