কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। একই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগকালীন সময় ১৫৫ টি আশ্রয় কেন্দ্র ও ২০ টি মুজিব কেল্লা প্রস্তুতের পাশাপাশি শিশু খাদ্য ও শুকনা খাবার মজুদ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সিপিপির উপ-পরিচালক আছাদ উজজামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কুয়াকাটার বহুতল ভবনগুলো দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। দুর্যোগে করনীয় সম্পর্কে প্রচার ও মানুষকে সচেতন করতে ৩১৬০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিন্মচাপটি ক্রমান্বয়ে ঘূর্নিঝড় রেমালে রুপান্তরিত হতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের জনগন, মৎস্যজীবি ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে নিজামপুর কোষ্টগার্ড। শনিবার সকাল নয়টায় মৎস্য বন্দর আলীপুরে মাইকিং ও লিফলেট বিতরন করে কোষ্টগার্ডের সদস্যরা। এসময় তারা খাপড়াভাঙ্গা নদীতে অবস্থানরত ট্রলার সমূহে থাকা জেলেদের ঘূর্নিঝড়ের সময় করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির কেন্দের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকাল ৯ টায় এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কি.মি. দক্ষিনে অবস্থান করছিল। এতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুন্দ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments