চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুয়ারদীঘি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।এতে আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুয়ারদীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন। তবে আহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুখি আকতার ও শাহ আলম।
নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ১০টা পর্যন্ত আমরা আহত দু’জনকে জরুরি বিভাগে পেয়েছি। তাদের ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন সুখি আকতার ও শাহ আলম।
পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, ‘আমরা রাত সাড়ে ৯টা পর্যন্ত আটজনকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে পেয়েছি। তাদের মধ্যে ১ জনকে মৃত অবস্থায় পেয়েছি। এখনও তার পরিচয় শনাক্ত করতে পারিনি। লাশটি হাসপাতালে আছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গণমাধ ...
সব মন্তব্য
No Comments