ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ৬১০ জন কৃষিবিদ। যাদের মধ্যে রয়েছেন জাতীয় কৃষিবিদ নেতৃবৃন্দ, সিনিয়র কৃষিবিদগণ, কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের সাবেক ভাইস-চ্যান্সেলরগণ, কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষকবৃন্দ, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত কৃষি, মৎস্য, পশুচিকৎসা, পশুপালন, কৃষি অর্থনীতি ও কৃষি প্রকৌশলীরা। তাদের পক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন এগ্রিকালচারিস্টস্’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার গুরুতর শারিরীক অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত ও যথাযথ সুচিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়- খালেদা জিয়া বর্তমানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট ও পরামর্শ অনুযায়ী তাকে সুস্থ করে তুলতে হলে যে ধরনের চিকিৎসা ও যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। মেডিকেল বোর্ড বলেছেন বাংলাদেশে চিকিৎসা দেওয়ার মত আর কিছু বাকি নেই। এহেন উদ্বেগজনক পরিস্থিতে অর্ধসহস্রাধিক কৃষিবিদ এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে যে, সরকারের উচিত হবে রাজনীতি ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে বিদেশে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ করে দেওয়া।
তারা বলেন, বেগম খালেদা জিয়া কার্যত ২০১৮ সালে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে যাওয়ার পর থেকেই চিকিৎসা থেকে বঞ্চিত। তিনি আগে থেকেই অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন কোভিড পরবর্তী শারীরিক জটিলতা আরও প্রকট আকার ধারণ করায় তার বর্তমান অবস্থা আরও ঝুকিপূর্ণ ও জটিল বিধায় বিদেশে উন্নত চিকিৎসা অতীব জরুরি, যা প্রত্যকটি নাগরিকের মানবিক অধিকার।
কৃষিবিদ নেতৃবৃন্দ গত শুক্রবার বেগম খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স সহায়তা না দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে ঝুঁকিপূর্ণ শারিরীক অবস্থাকে রাজনীতির মারপ্যাঁচে না ফেলে রাজনীতির ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার বার্ধক্যের কথা এবং সম্পূর্ণ মানবিক কারণ বিবেচনা করে সরকার অতিদ্রুত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে অ্যাডভান্সড ট্রিটমেন্ট সেন্টারে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য যাওয়ার অনুমতি ও সুযোগ করে দিবেন বলে কৃষিবিদ নেতৃবৃন্দ আশা করেন।
বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী কৃষিবিদদের অন্যতম হলেন- কৃষিবিদ মো. ইবরাহিম খলিল (সাবেক মহাপরিচালক-ডিএই ও সাবেক সভাপতি-কৃষিবিদ ইনস্টিটিউশন), কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা (সাবেক মহাসচিব কৃষিবিদ ইনস্টিটিউশন) কৃষিবিদ শামীমুর রহমান শামিম (সাবেক সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশন), কৃষিবিদ হাসান জাফির তুহিন, কৃষিবিদ মুখলেছুর রহমান (সাবেক চেয়ারম্যান, বিএডিসি), সাবেক ভাইস চ্যান্সেলরদের মধ্যে কৃষিবিদ ড. মোশাররফ হোসাইন মিঞা, কৃষিবিদ ড. মো. আব্দুল হালিম খান, কৃষিবিদ ম. মুস্তাফিজুর রহমান, কৃষিবিদ ড. এ. এম. ফারুক, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
সব মন্তব্য
No Comments