সুব্রত সানা: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরাঞ্চলে ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফকরুল বলেন, আজকে অনেকে বলেন বিএনপির সংকট, বিশেষ করে সাংবাদিক ভাইরা। আমি বলি বিএনপির সংকট কোথায়? এটা তো জাতির সংকট, রাষ্ট্রের সংকট, গোটা দেশে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। গোটা জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। সে সংকট না দেখে তারা দেখছেন বিএনপির সংকট। বিএনপি তো লড়াই করছে, নেত্রী আজকে কারগারে, নেতা নির্বাসিত, হাজার হাজার মামলা, অনেকে কারাগারে আছেন।
দেশে সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে তা প্রচার করার জন্য এখন থেকে অনুমতি নিতে হবে তথ্যমন্ত্রীর এমন মন্তব্যে ফখরুল বলেন, এতে গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে।
এছাড়া মেগা প্রজেক্টে দুর্নীতির বিষয়ে ফখরুল বলেন, মেট্রোরেল চালু হলে মানুষ খুশি হবে, পরিবর্তন আসবে। অথচ ঢাকার বাইরে হাজার হাজার মানুষ নিত্যপণ্যের দামের কাছে নতিস্বীকার করে অসহায় জীবন-যাপন করছেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments