উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুরায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৮ম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটে যুবক বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্রামের শহিদুল ইসলাম সোনা মিয়ার ছেলে বখাটে ইমন মিয়া (২২), একই এলাকার সোহেল কাজির মেয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ৩ বছর ধরে উত্তক্ত করতো। কয়েকদিন ধরে বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দেয়া। তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বখাটে ইমন গত ২ জুলাই শনিবার বিকেল ৪টায় ধামুরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা ও পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে। সুত্রে জানা যায় ছাত্রীর পরিবার মধ্য ধামুরা নানা বাড়ির এলাকায় বসবাস করছেন। এ ঘটনায় আহত ছাত্রীর মাতা মোর্শেদা আক্তার মুকুল বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযুক্ত বখাটে ইমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এদিকে হামলাকারী বখাটে ইমন পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। মডেল থানার ওসি তদন্ত মোঃ মমিন উদ্দিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments