স্টাফ রিপোর্টার: ক্রীড়াবিদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেশাদার খেলোয়াড়ী জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে নিজেদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আপনারা দেশের প্রতিনিধি—রাজনৈতিক পরিচয়ের নয়, বরং ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমেই বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরবেন।”
সোমবার রাজধানীতে আয়োজিত ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি দেশের মর্যাদা ও সম্মানের প্রতীক। তাই ক্রীড়াবিদদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সাফল্যই দেশের গৌরব। আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনুন।”
অনুষ্ঠানে সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচিত ক্রীড়াবিদদের মাঝে ভাতা ও বিশেষ ক্রীড়া কার্ড বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের আর্থিক সহায়তা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের সুযোগ তৈরি হবে।
ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের এ ধরনের পদক্ষেপ দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি) জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
সব মন্তব্য
No Comments