স্টাফ রিপোর্টার: ৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেট কারসহ দুই দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো: ১। মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী ২। জয়নব আক্তার (২৫) এবং ৩। কবির হোসেন (৩০) ও তার স্ত্রী ৪। মোসাঃ চাদনী আক্তার (৩০)
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ০৬.২৫ ঘটিকার সময় রাজধানীর লালবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর দুই নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে উল্লিখিত চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রয়লব্ধ নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার দুইটি ও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো। তাদের সকলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments