স্টাফ রিপোটার: ঢাকার বঙ্গবাজারের ৫ টি মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে ছাই। এই সমস্ত দোকানে প্রায় ১৫ হাজার দোকান কর্মচারী কাজ করতো। অগ্নি দুর্ঘটনার কারণে ব্যবসায়ীরা সব কিছু হারিয়ে দিশেহারা।
অন্য দিকে ১৫ হাজার দোকান কর্মচারী চাকুরী হারা, বেতন ছাড়া, ঈদ বোনাস ছাড়া। ক্ষতিগ্রস্থ দোকান কর্মচারীদের জরুরী সহায়তা এবং সারাদেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীর ২৫ রমজানের মধ্যে ঈদ
বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবীতে আজ ০৭ এপ্রিল শুক্রবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন (রেজি: বি-১৯৯৯)-এর উদ্যোগে দোকান কর্মচারী মানববন্ধন অনুষ্ঠিত।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আমিরুল হক্ আমিন। সংহতি বক্তব্য রাখেন ইউনিবিএলসি-এর কো-অর্ডিনেটর জনাব মোস্তফা কামাল। আরো বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান, হযরত আলী মোল্লা, রফিকুল ইসলাম, মিস মেহজাবীন মিতালী, মোঃ দিদার হোসন, মিস কুলসুম আক্তার, মিস হ্যাপি আক্তার প্রমুখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments