ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী সুফি/কাওয়ালী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ১৯ মার্চ ২০২৫, বুধবার, বেলা ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই কর্মশালা শুরু হয়। ২১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলবে।
৩ দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট কাওয়ালী শিল্পী মো: সমীর হোসেন (সমীর কাওয়াল)। উক্ত কর্মশালার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (সংগীত) এস এম শামীম আকতার। কর্মশালায় ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন মৌসুমী আক্তার, মোঃ আব্দুর রউফ, মোঃ আলি হাসান, বাউল ফারুক, মৌসুমী আকতার শ্রাবনী, ফারহানা ইসলাম মিতু, পলাশ শীল, সবিতা রাণী চৌধুরী, দিতি সরকার, রিতা মন্ডল, শিমলা আক্তার, আব্দুন নূর, তামান্না ইসলাম মেঘনা, সরদার হীরক রাজা ও ইসরাত জাহান।
সংগীতের সকল ধারাকে সমানভাবে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে সুফি ও কাওয়ালী সংগীতের বৈচিত্র্যময়তা তুলে ধরতে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। এই কর্মশালার মাধ্যমে সুফি ও কাওয়ালী শিল্পী তৈরি করার মধ্য দিয়ে সংগীতের বিশেষ এই ধারাকে সর্বসাধারণের মাঝে প্রচার ও প্রসার ঘটানোই কর্মশালার উদ্দেশ্য।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments