ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ আজ ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের জীবন নিয়ে মালিকপক্ষ ও সরকারের ছিনিনি খেলা বন্ধ করা, সেজান কারখানায় মৃত্যুফাঁদে হত্যাকান্ডের বিচার করা-নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া, প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাত নির্বিশেষে সকল শ্রমিককে সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভূক্ত করা, সকল শ্রমিকের টিকা প্রদান করা, বন্ধ কলকারখানা খুলে দেয়া এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।
জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সহ-দফতর সম্পাদক মঞ্জুর হোসেন চমন, ঢাকা মহানগর শ্রমিক জোটের যুগ্ম সমন্বয়ক শেখ শাহনাজ, ওয়ারী থানা শ্রমিক জোটের সভাপতি সামিয়া চাঁদ জুই, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, ঢাকা মহানগর আবাসিক হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকবল আলী প্রমূখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments