মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার (১০ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
কালিগঞ্জ নৌ-পুলিশ জানায়, তেতুলিয়া নদী দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বালু, সিমেন্ট, পাথর ও কয়লা বোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব বাল্কহেড থেকে আটককৃতরা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়মিত চাঁদা নেন। এমন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ স্টেশন এর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।
চাঁদা না দিলে তারা ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং বাল্কহেড বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিত। বিশেষ করে, উপজেলার তেতুলিয়া, মেঘনা, কালাবদর ও গজারিয়া স্পটগুলোতে তারা নৌকা নিয়ে চাঁদা তুলতো।
আটককৃতরা হলেন জাকির হোসেন, রাছেল, আলামিন, হোসেন ও নিরব। আটককৃতদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় বাল্কহেডের লস্কর মোঃ হৃদয় বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মেহেন্দিগঞ্জ থানা মামলা নম্বর ৭।
আটককৃত সবার বাড়ি পাশ্ববর্তী ভোলা জেলার সদর উপজেলার ২নম্বর ইলিশা ইউনিয়নের বাসিন্দা।
কালীগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, চাঁদাবাজি করার সময় ৫জনকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ ৬ হাজার ৯শত টাকা জব্দ করা হয়। নৌপথকে নিরাপদ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ মাধ্যমকে জানান ওসি।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments