স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে শাওনের বাবার কণ্ঠে আহাজারি শুনি নাই, চোখে অশ্রু দেখেছি। কিন্তু তার চোখে একই সাথে আগুনও দেখেছি। বজ্রকণ্ঠে সে বলছেন, আমি আপস করবো না।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মুন্সিগঞ্জ জেলার মীরকাদীম পৌর শাখা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে' এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এক শাওনের মৃত্যুতে বা আরেক শাওনের মৃত্যুতে, রহিম বা নূরে আলমের মৃত্যুতে মানুষের যে দাবি ও আন্দোলন শুরু হয়েছে এবং অভ্যু্ত্থান শুরু হয়েছে- সেই অভ্যুত্থানকে দমন ও বন্ধ করা সম্ভব হবে না। আর আজকে শাওনের বাবার কণ্ঠে আহাজারি শুনি নাই, চোখে অশ্রু দেখেছি। কিন্তু তার চোখে একই সাথে আগুন দেখেছি। বজ্রকণ্ঠে সে বলছেন, আমি আপস করবো না। তাকে ভয় দেখানো হয়েছে। বলো যে ইটের আঘাতে মারা গেছে। তুমি বলো যে, তাকে বিএনপির নেতারাই মেরেছে। কিন্তু আমাদেরকের কাছে পরিস্কার করে ডকুমেন্ট আছে। তার ডেট সার্টিফিকেটে ডাক্তাররা পরিস্কার করে বলেছেন, বন্দুকেই গুলিতেই তার মৃত্যু হয়েছে। তাই এই মিথ্যাচার করবেন না।'
পিতার কাঁধে সন্তানের লাশ মন্তব্য করে তিনি বলেন, 'এরচেয়ে বড় কষ্টের আর কিছু হতে পারে না। এখন আমাদের রাজপথে নেমে, পুরোপুরিভাবে এই হত্যাকাণ্ডের জন্য যে দায়ী- তাকে সরাতে হবে। শুধু শাওন নয়। এই আন্দোলন শুরু হওয়ার পরে, পরপর চারজনের রক্ত নিয়েছেন এই শেখ হাসিনা। আমাদের রহিমকে নিয়েছেন, আমাদের নূরে আলমকে নিয়েছেন, নারায়ণগঞ্জের শাওনকে নিয়েছেন, গত পরশু আমাদের মুন্সিগঞ্জের শাওনকে নিয়েছেন। আজকে এই রক্ত ঝরিয়ে, হত্যা করে, ভয় দেখিয়ে, গুম করে, বাড়ি-ঘর পুড়িয়ে দিয়ে, মিল- কারখানা পুড়িয়ে দিয়ে আজকে আওয়ামী লীগ টিকে থাকতে চায়।'
ফখরুল বলেন, মুন্সিগঞ্জে তারা শুধু শাওনকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। এরপরে তারা বিএনপির নেতার কারখানা জ্বালিয়ে দিয়েছে। গোটা মুন্সিগঞ্জে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। সারাদেশে একটা ত্রাস সৃষ্টি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।
জনগণের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় বসাতে বলি না। ক্ষমতায় বসানোর কথা বলি, বাংলাদেশের জনগণকে। কারণ এদেশের মালিক হলো, এদেশের জনগণ। তাদের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। কথায় কথায় গুলি করবেন, কথায় কথায় ফেলে দেবেন- এদেশের মানুষ সেটা আর সহ্য করবে না।
বিএনপি মহাসচিব বলেন, যারা আজকে গত ১৫ বছরে আমার ৬শত ভাইকে (নেতাকর্মী) গুম করেছে, ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করেছে, তারা জাতিসংঘে গিয়ে বলে- যুদ্ধ চাই না। তারা বলে, নিষেধাজ্ঞা চাই না। কোন মুখে এই কথা বলেন? কারণ যে দেশে আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাস করেন, যে দেশে আপনি প্রতিনিধিত্ব করছেন- সেই দেশের মানুষদেরকে আপনি হত্যা করছেন। তাদের একটি মাত্র অপরাধ, তারা গণতন্ত্র চায়। তারা তাদের অধিকার ও ভোটাধিকার ফিরে চায়। তারা বেঁচে থাকতে চায়। তারা মানুষের মতো জীবন-যাপন করতে চায়।
সমাবেশে যোগ দিতে দুপুর ১টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাগম হতে শুরু করেন নেতাকর্মীরা। যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুনসহ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাবেশে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, কৃষকদল নেতা হাসান জাফির তুহিন, ছাত্রদল নেতা সাইফ মোহাম্মদ জুয়েল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে শিশু নিখোঁজের ঘটনা বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গৃহ শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গৃহ শ্রমিক ইউনিয়ন।আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ...
স্টাফ রিপোর্টার: জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় ঢাকায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জিপিওর সামনে জাসদ চত্বর থেকে র্যালিটি শু ...
সব মন্তব্য
No Comments