অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের অন্যতম ব্যস্ত সড়কে হঠাৎ একটি বৃহৎ মেহগনি গাছ ভেঙে পড়ে তিনটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অল্পের জন্য প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের ফরিদপুর জেনারেল হাসপাতাল-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে সড়কটি ছিল যানবাহনে পরিপূর্ণ। এমন সময় কোনো পূর্বলক্ষণ ছাড়াই একটি পুরোনো মেহগনি গাছ বিকট শব্দে ভেঙে রাস্তার ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই গাছটির নিচে চাপা পড়ে তিনটি অটোরিকশা।
অটোরিকশাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক ও যাত্রীরা অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান। দুর্ঘটনায় শিকার চালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া জানান, তারা যাত্রী নিয়ে সড়ক অতিক্রম করছিলেন। আচমকা গাছ ভেঙে পড়ায় কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাণে বেঁচে যাওয়াকে তারা “দ্বিতীয় জীবন” বলে অভিহিত করেন।
সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, ঘটনাস্থলের পাশে একটি পুরোনো দেয়াল সম্প্রতি অপসারণ করা হয়েছে এবং সেখানে নতুন নির্মাণকাজ চলছিল। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় গাছের গোড়ার চারপাশ থেকে মাটি সরিয়ে নেওয়ায় গাছটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি সেখানে কোনো সতর্কতামূলক ব্যারিকেড, সাইনবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়।
দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে অপসারণ করেন। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় সচেতন মহল তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, নগর এলাকায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে নিয়মিত তদারকি করা অত্যাবশ্যক। পাশাপাশি যেকোনো নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত। অবহেলা বা সমন্বয়হীনতার কারণে যেন আর কোনো প্রাণহানির ঝুঁকি তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন।
নগর পরিকল্পনা ও জননিরাপত্তার সমন্বিত ব্যবস্থাপনা ছাড়া এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে—এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্র ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থ ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তান ...
সব মন্তব্য
No Comments