রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাসদ নেতা হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে এবার প্রকাশ্য দিবালোকে এক ইউপি সদস্যকে হত্যা ও লাশ গুমের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের হ্যাটট্রিক বিজয়ী ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ্ ্উদ্দিন সোহেল ১৫ এপ্রিল শনিবার দুপুরে বানারীপাড়া থানায় সাধারণ ডাযেরী করেছেন। ডায়েরী সুত্রে জানা গেছে, কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারী মামলায় আদালতে অভিযোগপত্র ( চার্জশীট) দায়ের করা হলে স্থানীয় সরকার আইনের ৩৪’র ‘খ’ ধারায় তিনি সাময়িক বরখাস্ত হবেন। কিন্তু ২০১৩ সালে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক রোজাদার সৈয়দ হুমায়ুন কবিরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে ১ নম্বর আসামী হিসেবে আদালতে চার্জশীট দাখিল করা হলেও দ্বিতীয় বারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও অদ্যবধি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সম্প্রতি চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ্ ্উদ্দিন সোহেল এ ব্যপারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সচিবের বরাবরে লিখিত অভিযোগ দেন। এতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেলের ওপর চরম ক্ষিপ হয়ে তার ৪ নম্বর ওয়ার্ডে তার ( ইউপি সদস্যের) দেওয়া প্রকৃত জেলেদের কার্ডের নাম বাদ দিয়ে জাল ও নৌকা না থাকা সত্ত্বেও চেযারম্যানের আর্শীবাদপুষ্ট লোকদের মাঝে সম্প্রতি জেলে কার্ডের চাল বিতরণ করা হয়। এ বিষয়ে ১৪ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাখার ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর কাছে কেন তার দেওয়া জেলে কার্ডের নাম বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চান। এতে রাগান্বিত হয়ে ইউপি চেয়ারম্যান টুকু ইউপি সদস্য সোহেলকে জাসদ নেতা কবিরের মত পরিণতি হবে বলে হুমকি দেন। এছাড়া শুধু হত্যাই নয়, তার লাশ গুম করা হবে বলেও হুমকি দেওয়া হয়। ফলে ১৫ এপ্রিল শনিবার দুপুরে ইউপি সদস্য সোহেল ইউপি চেয়ারম্যান টুকুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন।
এদিকে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু মুঠোফোনে জানান, গত দু’মাসেও ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেলের সঙ্গে তার দেখাই হয়নি তাহলে কিভাবে তাকে তিনি হুমকি দিলেন। এছাড়া জেলে তালিকায় যাদের নাম নেই তাদের বাদ দিয়ে প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছেও বলেও তিনি দাবি করেন। এ ব্যপারে ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল বলেন এক সময়ের ছাত্রদল নেতা ও বর্তমানে নৌকার টিকিটে ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু একাধিক হত্যা মামলার আসামী । তিনি জাসদ নেতা সৈয়দ হুমায়ুন কবিরের মত আমাকেও হত্যার হুমকি দেওয়ায় পরিবার পরিজন নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছি। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments