ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক বজ্রপাতে মো: বিপ্লব(২৬) ও মো: শামীম(২১) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত বিপ্লব উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের বারি শাহের ছেলে এবং শামীম মোকারমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন ছেলে।
আজ ১২ই আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পৃথক ভাবে বজ্রপাতে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের কৃষক বিপ্লব বাড়ির পাশের মাঠে ধানের চারা রোপন করছিলেন। বেলা সোয়া ৩টার দিকে বিকট শব্দের বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে মোকারমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কৃষক শামীম নওদা খেমিরদিয়ার মাঠে কাজ করার সময় বেলা সাড়ে ৩টার দিকে বজ্রপাত হলে মারাত্মক আহত হয়। পরে শামীমকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক(ভারপ্রাপ্ত) চিকিৎসক একরামুল হক তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবদুল রব তালুকদার বলেন, উপজেলায় দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় দুজন মারা গেছেন। পুলিশ সেখানে কাজ করছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments