রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে কৃষি জমিতে দেয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শেফালী বেগম (৬০) নামে এক নারী ও পানিতে ডুবে মুয়ান মল্লিক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এ বিষয়ে পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গাজীরপাড় গ্রামের মৃত ফজলুল হক বেপারীর ছেলে মিন্টু বেপারী বাড়ির পাশে বীজ তলা রক্ষায় বৈদ্যুতিক ইদুরের ফাঁদ তৈরি করেন। আজ সোমবার সকালে তার মা শেফালী বেগম বীজ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, একই উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে পুকুরের পানিতে পরে মো. মুয়ান মল্লিক (২) নামে এক শিশুর সলিল সমাধী হয়েছে। একই দিন সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, পৃথকদুইটি ঘটনা মৌখিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments