স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির ঘোষিত ১৬ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। দলে বড় চমক রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। এখনো আন্তর্জাতিক অভিষেক না হলেও ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি।
ক্রিকবাজ ও ক্রিকফ্রেঞ্জির প্রতিবেদন অনুযায়ী ঘোষিত দল:
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
এর আগে পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানাকে বাদ দেওয়া হয়েছে। ফিরেছেন লিটন, হাসান মাহমুদ ও মুস্তাফিজ।
সিরিজের সূচি:
বিসিবি ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। প্রথম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৯ অক্টোবর একই ভেন্যুতে আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে, ২১ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং ২৩ অক্টোবর শারজাতেই হবে ফাইনাল। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
জিম্বাবুয়েও আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, নেতৃত্বে থাকবেন সিকান্দার রাজা।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপাের্টার: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের দুর্দান্ত শুরুর পরও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মিডল অর্ডার। প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩ ...
সব মন্তব্য
No Comments