স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু এমন ভোটে নয় যে ভোট দিনে না হয়ে রাতে হবে। এমন ভোটে নয় যে ২০১৪ সালের ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিল। আমরা এমন ভোট চাই যে ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোটে যেন কেউ এমপি নির্বাচিত না হয়।
ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির পঞ্চম দিন সোমবার তেজগাঁও সাতরাস্তা থেকে শুরু করে কাওরানবাজার পর্যন্ত র্যালী, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নীরব বলেন, এদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দিবেন দিন তারিখ ঠিক করে কাজকাম শুরু করেন। তাহলে একটা ফলাফল পাওয়া যাবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাতে অনেক দুর্বল লোক আছে, আওয়ামী প্রীতির মানুষও আছে। এদের সরিয়ে ফেলুন। শুধু পিএইচডি ডিগ্রি অর্জন করা মানুষ দিয়ে দেশ পরিচালনা করা যায় না, এরা মানুষের সাথে কখনো মেশেনি। মানুষের জন্য কখনো কাজ করেনি। এরা ক্ষমতা ভোগ করতে এসেছে বলে দুষ্টু লোকেরা বলে থাকেন। একটি সুন্দর সরকার গঠন করে বাংলাদেশকে আবার ট্র্যাকে নিয়ে আসুন।
প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও থানা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলীসহ নগর বিএনপির নেতৃবৃন্দ।
র্যালীতে প্রচার দলের সিনিয়র সহ সভাপতি আল আমিন খাঁন,সিনিয়র যুগ্ম- সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদসহ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments