ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: গতকাল সকাল ১১টায় উপজেলা নিবার্হী অফিসারের সভা কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মাহবুব হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার ওসি তদন্ত জামাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, বিএনপি'র সদস্য সচিব আব্দুল হাকিম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা আমীর মাও আবু তালেব। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।১৮ই ফেব্রুয়ারি সকাল ১০টায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সকাল ১১টায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি,২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী,বাদ যোহর ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে বিশেষ প্রার্থনা। সভাপতি মাহবুব হাসান বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজে আমাদের কে অবশ্যই পবিত্রতার সাথে করতে হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments