স্টাফ রিপোটার: নারায়ণগঞ্জের মেসার্স জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত গম দুর্নীতির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের নামে ক্রয় দেখিয়ে বাজারে অধিক মূল্যে বিক্রির অভিযোগ সহ ক্রো একাধিক অভিযোগ উঠেছে। আর অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
দুদকে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া এন্টারপ্রাইজের মালিক জসিম উদ্দিন মৃধা ওরফে গম জসিম একজন আমদানিকারক এবং পরিবেশক হিসেবে পরিচিত। শস্য (গম) আমদানিকারক হিসেবে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অসাধু বাক্তিদের সাথে পরিচিত থাকায় কর্মচারীদের জন্য বরাদ্দকৃত নিজ প্রতিষ্ঠানের নামে ক্রয় দেখিয়ে বিপুল অংকের অর্থ আত্মসাৎ করছে। এতে যেমন গমের বাজার প্রতিনিয়ত অস্থিতিশীল হতে ভূমিকা রাখছে তেমনি সরকার বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে। এই জসিম ওরফে গম জসিমের দুই পুত্র জিয়াউদ্দিন মৃধা ও জিন্তু মূর্ধা বাবার এই ব্যবসায় জড়িত। এছাড়াও জসিমের বিরুদ্ধে দূর্নীতি ও ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি অভিযোগ তারা পেয়েছেন। ইতিমধ্যে তা আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এরইমধ্যে মেসার্স জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া ট্রেডার্সের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। ব্যাংক হিসাব লেনদেন সহ সকল অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। শীগ্রই দুদক কার্যালয়ে তলব করা হবে ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments