অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর শহরে মাকে হত্যা করে ছেলের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মোল্লাডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামেলা বেগম (৬৫) ওই এলাকার মৃত মুদি ব্যবসায়ী আকবর শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় সামেলা বেগমের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, সামেলা বেগমকে তার ছেলে রাহিম শেখ (৩২) ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাহিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন। এছাড়া ২০১৬ সালে তিনি তার সৎ মাকেও হত্যা করেছিলেন বলে স্থানীয়দের দাবি।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, ঘটনাস্থলে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্তের কক্ষ থেকে মাদক সেবনের কিছু আলামত পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১ হাজার ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকর্মী ফাহিম মুনতাসির।বৃহস্পতিবার ৩০ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কোনো ধরনের নতুন কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বাজেটে নগর উন্নয়ন, জ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার বানারীপাড়ায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক,শিক্ষক ও ব্যবসায়ীসহ বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জালিহোর এলাকায় অভিযান চালিয়ে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে ...
সব মন্তব্য
No Comments