স্টাফ রিপোটার: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের লাঙলের প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন আজ বৃহস্পতিবার দিনব্যাপী পুরান ঢাকার লালবাগ, খাজি দেওয়ান, সিংলাল, হোসনে দালান, আলিয়া মাদ্রাসা, নীমতলা, ছোট কাটারা, মিডফোর্ড, রহমতগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন।
এসময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।
বিভিন্ন পথসভায় বক্তব্যকালে জাপা প্রার্থী হাজী মিলন বলেন, সরকার আসে যায়, কিন্তু পুরান ঢাকাবাসীয় ভাগ্যের উন্নয়ন হয় না। এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে লাঙল মার্কায় ভোট দিতে হবে। কারণ, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতি করে। রাজনৈতিক সহবস্থানে বিশ্বাস করে। তিনি বলেন, জাতীয় পার্টির কোনো নেতাকর্মী সন্ত্রাস বা চাঁদাবাজিতে বিশ্বাস করে না। নব্বইয়ের পর থেকে এলাকায় চলছে অবাধ চাঁদাবাজি। এ থেকে মুক্ত হলে লাঙ্গলকে জয়যুক্ত করতে হবে।
গণসংযোগকালে জাপা ঢাকা মহানগর নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, রাকিব উদ্দিন শিফানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
সব মন্তব্য
No Comments