স্টাফ রিপোর্টার: অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে অবিচল চৌকস অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ডিএমপির পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তিনি।
শনিবার (১৬ নভেম্বর) আইজি মো. ময়নুল ইসলাম এনডিসি তার হাতে এই পুরস্কার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি, অতিরিক্ত কমিশনার ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
ডি এমপি সুত্রে জানা যায়
গত অক্টোবর মাসে অপরাধ নিয়ন্ত্রণসহ থানায় সার্বিক সেবার মান বৃদ্ধিও বিভিন্ন সূচকে শ্রেষ্ঠ থানা এবং অফিসার ইনচার্জ হিসবে হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে হাফিজুর রহমান বলেন, উত্তরা পশ্চিম থানায় সেবার মান আরও বৃদ্ধি করা এবং থানাকে সবার আস্থার জায়গায় নিয়ে আসাটাই হবে আমার প্রধান কাজ।
এ পুরস্কার আমার কাজের পরিধি, কাজের স্বচ্ছতাও জবাবদিহিতায় আরো বেশি আগ্রহ বাড়াবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সকলের সহযোগিতা চান।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, উত্তরাবাসীর সহযোগিতা ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের সার্বিক দিকনির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments