ডেস্ক রিপোর্ট: টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে ভারত সফর নিয়ে বিসিবির পাঠানো চিঠির জবাবে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা–পরিকল্পনায় বিসিবির মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে বোর্ডকে আশ্বস্ত করা হয়েছে যে, নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নের সময় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে।
এর আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি। এই প্রেক্ষাপটে গতকাল রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে—এমন বার্তা দিয়েছে আইসিসি।
তবে বিসিবি সেই দাবিকে নাকচ করেছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লিখিত বক্তব্য আইসিসির অবস্থানকে সঠিকভাবে প্রতিফলিত করে না। আইসিসি বরং বাংলাদেশের নিরাপত্তা–উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।
এদিকে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সিলেট অফিস: পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেটে দ্বিতীয় টেস্টেও ৭৮ রানে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। মঙ্গলবার, ১৯ মে ২০২৬, লিসবনের সিদাদে দো ফুতেবোলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনা ...
স্টাফ রিপোর্টার: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনু ...
সিলেট অফিস: সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ধৈর্যশীল সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজ-লিটন দাশের গুরুত্বপূর্ণ জুটিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকে ...
সব মন্তব্য
No Comments