স্টাফ রিপোটার: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে শারদীয় দূর্গাউসৎব সনাতন ধর্মাম্বলীদের একার উৎসব আমি বিশ্বাস করি না । এটা জাতি ধর্ম নির্বিশেষে সবার উৎসব। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করেছেন। আর তাই বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।এখানে সকল ধর্মের মানুষ শান্তিতে সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করে বসবাস করছে বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো: মুরাদ হাসান এম,পি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ওপর সকলেরই অগাদ আস্থা রয়েছে বিধায় করোনাকালীণ সময়েও দেশে ৩২ হাজার ১শ ৮০ টি পুজা মন্ডপে সারম্বে শারদীয় দূর্গাউৎসব পালন করছে।
শৌশবের স্মৃতি উল্লেখ করে প্রতিমন্ত্রী আরোও বলেন; ছাত্র জীবনে আমরাও শারদীয় দূর্গাউৎবে সনাতন ধর্মাম্বলী বন্ধুদের বাড়ীতে যেতাম নানা ধরনের খাবার খেতাম,আমাদের মা বাবা তো কখনই এব্যাপারে কোনো কথা বলেনি বরং আমাদের উৎসবে সেই বন্ধুদের দাওয়াত করার জন্য মা বাবা নির্দেশ দিত। সবল ধর্মের লোক জনই সবল ধর্মের প্রতি তাদের শ্রদ্ধাবোধ প্রদর্শন করছে,এটা আমাদের পূর্ব পুরুষদের শিক্ষা।বঙ্গবন্ধুর বাংলাদেশে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে এখন পুজা হচ্ছে,মসজিদে আজান হচ্ছে নামাজ হচ্ছে।
আজ প্রতিমন্ত্রী সচিবালয় তার অফিসকক্ষে শারদীয়া দূর্গাপুজা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
বিকেলে প্রেস কাউন্সিলের নবযোগদানকৃত চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক প্রতিমন্ত্রীর সাথে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাত করতে আসেন।
এর পরে প্রতিমন্ত্রী ঠাটারী বাজার শিব মন্দির পুজামন্ডপে পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
ডেস্ক রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাগল-ভেড়ার ভাইরাসজনিত রোগ পিপিআর এবং গবাদিপশুর ভাইরাসজনিত রোগ-এফএমডি নিয়ন্ত্রণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
সব মন্তব্য
No Comments