স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের মন্ত্রীরা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে। জন দুর্ভোগের সময়ে পররাষ্ট্রমন্ত্রীর আক্কেলহীন বক্তব্য প্রদানের অধিকার নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন; যে উক্তিগুলো দেশের মানুষের কাছে কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে উনার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের মহাসচিব।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশের মানুষ বেহেশতে আছে বলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন যে উক্তি করেছেন, তা জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, দেশের মানুষ যখন ভোগান্তিতে, কষ্ট করছে এবং তারা হিমশিম খাচ্ছে, জীবন দূর্বিষহ হচ্ছে সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বেহেশতে থাকার কথা বললেন। বর্তমানে উনার যে চেহারায় ফুটে উঠেছে তিনি স্ফীত হয়েছেন।
এ সময় বেশির ভাগ মন্ত্রীদের চিটনাই বেড়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। ফখরুল বলেন, এসবের কারণ- প্রচুর লুটপাট হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments