নাটোর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন— 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের হিন্দুদের নয়, ভালোবাসে শেখ হাসিনাকে। তারা ভালোবাসে আওয়ামী লীগকে। কেননা সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হতো আওয়ামী লীগের শাসনামলে। নাটোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু স্বর্ণ ব্যবসায়ীদের নির্যাতন করে ভারতে যেতে বাধ্য করতো। তখন ভারত কিছু বলতো না। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছে মতো লুটপাট করতে পারে। তাই মোদির দরদ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য, হিন্দুদের জন্য নয়।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ছাতনী ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আল্লাহ কোরআনে বলেছেন তিনি ক্ষমতা এবং সম্মান দেওয়ার মালিক। হাসিদ- কোরআনের মাধ্যমে জেনেছি নমরুদ- ফেরাউনেরা সেই সময় মানবজাতির উপর কি নির্যাতন চালিয়েছে। গত ১৫ বছর আওয়ামী লীগের শাসন আমলে এদেশের সাধারণ জনগণের উপর নমরুদ ফেরাউনের চেয়েও বেশি নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা।
দুলু বলেন, আমরা বিপদে পরলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ভুল করলে আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু শেখ হাসিনা, আল্লাহর কাছে না চেয়ে মোদির কাছে চায়। শেখ হাসিনার প্রভু ভারতের মোদি। সে নাকি (শেখ হাসিনা) তাহাজ্জুদ পড়ে, আর মাওলানাদের জেলে পুরতো। শেখ হাসিনা দাড়ি-টুপি দেখলেই রাজাকার-জঙ্গি বলে তকমা দিত।
বিএনপি'র নির্বাহী কমিটির এই সদস্য বলেন, অন্তবর্তী সরকারকে আরো কঠোর হতে হবে। শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচার নিয়ন্ত্রণ করতে না পারলে, তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেস্টা অব্যহত রাখবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিলে একটি নির্বাচিত সরকার আসলে এসব অপতৎপরতা বন্ধ হয়ে যাবে।
ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন —বক্তব্য রাখেন, দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ , জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments