সৈয়দ রাসেল আহমদ,সিলেট: সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় হত্যাকারী ভাইকে আটক করেছে র্যাব।
(২৭ নভেম্বর) রোববার রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন কাঠালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কাঠালবাড়ী এলাকার বাসিন্দা সুরুজ আলীর ছেলে রিপন মিয়া (৪৭)।
গত ২৫ নভেম্বর শুক্রবার আনুমানিক ৮ টার দিকে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হিরন মিয়ার (৪০) সাথে তার অন্যান্য ভাই-ভাবীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপযার্য়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় হিরন মিয়ার মেজো ভাই নুর মোহাম্মদ মিল্টন,তার স্ত্রী ও বড় ভাই রিপন মিয়া দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে হিরন মিয়াকে।
পরবর্তীতে হিরন মিয়াকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হিরন মিয়ার স্ত্রী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় গত (২৭ নভেম্বর) একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি সংবাদমাধ্যমে ফালাও করে প্রচার হলে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে,এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর সিনিয়র এ এস পি আফসান আল আলম ও এ এস পি সুমেন মজুমদারের যৌথ্য বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments