স্টাফ রিপোটার: রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন এবং সিলেট সিটি কর্পোরেশনের ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন।
নির্বাচন কমিশনের মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুমে ভোর ছয়টা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে একসাথে দুই সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মোঃ আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ৩০ টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫টি। ভোট কক্ষ রয়েছে ১১৫৩টি। ১৪৬৩ টি ক্যামেরার মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন মনিটরিং করা হচ্ছে ।
অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের মোট ৪২ ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ১৯০ টি। ভোট কক্ষ ১৩৬৭ টি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ১৭৪৭ টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
উভয় সিটি কর্পোরেশনে ২৩ টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ৩৬৮ টি সিসি ক্যামেরায় ২৫২০ টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৩৪৫ টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments