ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে। আপাতত ‘ডি ক্লাস’ মর্যাদার স্টেশন হিসেবে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে স্টেশনটি ‘বি ক্লাস’ মর্যাদার ছিল। মঙ্গলবার (১৫ জুন) থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চারটি মেইল ও কমিউটার ট্রেন এবং পরদিন বুধবার (১৬ জুন) থেকে একটি আন্ত:নগর ট্রেন যাত্রাবিরতি করবে।
সংস্কার কাজ ও সিগনালিং ব্যবস্থা পুনরায় স্থাপন না হওয়া পর্যন্ত ডি ক্লাসেই থাকবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশান শাখার উপপরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
হেফাজতের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ২৭ মার্চ থেকে সব সব ধরনের ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি স্থগিত রয়েছে। স্টেশনের সিগনালিং ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটির সার্বিক কার্যক্রম বন্ধ রাখে।
রেলওয়ের ওই চিঠিতে বলা হয়, যাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে ‘ডি ক্লাস' স্টেশনে রূপান্তর করে ট্রেন চালু করা হচ্ছে।
১৫ জুন থেকে সুরমা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস, তিতাস কমিউটার ও কর্ণফুলী কমিউটার ট্রেন যাত্রাবিরতি করবে। এরপর ১৬ জুন থেকে নিয়মিত যাত্রাবিরতি করবে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব আহমেদ বলেন, স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু হবে বলে শুনেছি। তবে দাপ্তরিকভাবে চিঠি এখনো পাইনি।
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
স্টাফ রিপোর্টার: মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments