মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া নামক এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এই ঘটনায় যাত্রীবাহী বাসের ১০ জন আহত হয়।
শুক্রবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আনাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহনের সাথে বিপরিত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুই জন নিহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারনে যানজটের সৃষ্টি হয়। রেকারের সাহায্যে বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments