বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরায়েলী জঘন্যতম গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতা।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বুড়ীরহাট নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন হাট বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুড়ির হাট এলাকার তৌহিদী জনতা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
এ সময় বক্তারা সমাবেশে বলেন, গাজাকে আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্ত আমাদের বিজয় গাজাতেই হবে। ইসরায়েল তাদের পাপের ফল ভোগ করবে। আমরা আরব বিশ্বকে বলবো, আপনারা মাঠে নামুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের মোকাবিলা করুন। বিশ্ব মুসলমান একত্র হলে ইহুদিসহ মুসলমানদের শত্রুরা নিশ্চয় পরাজিত হবে।
বক্তাগণ আরও বলেন, ইহুদি জাতি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জাতি। ইহুদিরা বিভিন্ন সময়ে অনেক নবী রাসুলদের হত্যা করেছে। জাতিসংঘ ফিলিস্তিনের হত্যার ব্যাপারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এমন জাতিসংঘ আমরা চাই না। ওআইসি ও কোন কার্যকারী ভূমিকা রাখতে সক্ষম হয়নি। আমরা বাংলাদেশের মুসলমানরা সরকার ব্যবস্থা করে দিলে যুদ্ধেযেতে প্রস্তুত। যেহেতু আমাদের যুদ্ধে যাওয়ার সুযোগ নাই তাই আমরা যুদ্ধ হিসেবে ইসরাইলি ও আমেরিকান পন্যের ব্যবহার আমাদের দেশে নিষিদ্ধ করতে পারি। আন্তর্জাতিক যুদ্ধবিরত চুক্তি অনুযায়ী যেখানে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে সেখানে সন্ত্রাসী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বর রচিত হামলা করেছে যা অত্যন্ত নিন্দনীয়। এই হামলায় পুরো মুসলিম বিশ্ব হতবাক হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত।
প্রতিবাদ কর্মসূচীতে ইসরায়েলী পণ্য বয়কট করার ঘোষণা দেন তৌহিদী জনতা।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জজকোর্ট এর পেশকার আলহাজ্ব মশিউর রহমান, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব ইসলাম, মাওলানা খাদেমুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আবু মুসা, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
সব মন্তব্য
No Comments