মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। পাঁচ টাকা কেজিতে যে সবজি বিক্রি করছে কৃষক, তা মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের কবলে পড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে, চাঁদা তুলতে বাজারে অফিস খুলে বসেছে চাঁদাবাজরা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। দেখার যেন কেউ নেই। তিনি বলেন, বিদেশে কোন পণ্যের দাম ১টাকা বেড়ে গেলে, আমাদের দেশে একশো টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়। যারা তদারকি করবে তারাও দুর্ণীতির সাথে জড়িয়ে পড়ার কারণে সুরাহা নেই। দলীয়করণ করা হয়েছে সকল সেক্টরে, ফুটপাতও ইজারা দেয়া হয়েছে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
জাতীয় যুব সংহতির আহবায়ক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশে বিশাল বিশাল মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, কিন্তু দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নেই। তিনি বলেন, আগামী দিনে সকল মেগা প্রকল্পে দেশীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। প্রায় সাড়ে ৪ কোটি বেকারের কর্মসংস্থানের জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যুবকদের কর্মসংস্থান নিয়ে কারো ভাবনা আছে বলেও মনে হয়না। দেশে কাজ না পেয়ে যুবকরা জীবনের ঝুকি নিয়ে বিদেশের পথে ছুটছে। অবৈধভাবে ডিঙি নৌকা নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হচ্ছে যুবকদের। আবার মরু পথে ও জঙ্গল দিয়ে বিদেশে যেতেও জীবন দিচ্ছে যুবকরা। এরচেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কেউ কোনভাবে বিদেশে যেতে পারলেই, আয়ের বেশিরভাগই দেশে পাঠিয়ে দেয়। এতে আমাদের রেমিট্যান্স সম্বৃদ্ধ হয়, বড় বড় প্রকল্প হাতে নিতে পারে সরকার। কিন্তু সেই প্রবাসীরা দেশে ফিরে বিমানবন্দরে নেমেই হয়নারীর শিকার হয়। দেখার যেনো কেউ নেই। আবার ডলারের সাথে টাকার মূল্য কমে গেছে, মানুষের আয় বাড়ছে না।
যুব সংহতির আহ্বায়ক এইচ শাহরিয়ার আসিফ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ চৌধুরী শাহীন-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব মোস্তফা বেঙ্গল সেলিম, যুবনেতা এডভোকেট মাইনুদ্দিন মানু, শফিকুল ইসলাম দুলাল, মোঃ নজরুল ইসলাম, শেখ সরোয়ার হোসেন। উপস্থিত ছিলেন- উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব শামসুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন খান, এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য তিতাস মোস্তফা, আব্দুস সাত্তার গালিব, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা জাকির খান, শফিকুল ইসলাম শফিক, জহিরুল ইসলাম মিন্টু, আবুল কালাম আজাদ টুলু, জিয়াউর রহমান বিপুল, ফারুক শেঠ, ইঞ্জিঃ এলাহান উদ্দিন, নজরুল ইসলাম, জাফর আহমেদ রাজু, মাহফুজুর রহমান, সাহিন আরা সুলতানা, তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, ছাত্র সমাজ-এর সাধারণ সম্পাদক আল মামুন, যুবনেতা গোলাম মোস্তফা আঁঙ্গুর, নজরুল ইসলাম বাবর, শাহীন আলী, আশরাফুল ইসলাম রুমন, আনোয়ার হোসেন অনু।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments