স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে নিজেদের দলীয় প্রার্থী ঘােষণা করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষাণা করেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সমাজ, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার সময় জনগণের স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি আসনে আমাদের প্রার্থী গণমানুষের প্রার্থী হবে।
তিনি আরও জানান, দলীয় নেতারা সার্বিক পর্যালোচনা শেষে আজ সন্ধ্যায় পাঠানো হয়েছে চূড়ান্ত রোডম্যাপ। দলীয় মনোবল, অঙ্গসংগঠন ও প্রচারণার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
মির্জা ফকরুল উল্লেখ করেন, এবারের লড়াই শুধু আসন জয় নয়-এটি গণতান্ত্রিক ঔক্য, ন্যায়বিচার ও ভোটাধিকার রক্ষার লড়াই। তিনি দলীয় নেতৃবৃন্দকে সংহতি বজায় রাখার আহবান জানান এবং প্রতিদ্বন্দিতার মধ্যে বিভাজন বা অন্তর্কলহকে উৎসাহ না দেওয়ার বার্তা দেন।
বিএনপি মহাসচিব জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-০১,বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-০৬ আসন থেকে নির্বাচন করবেন।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নিতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে র্ভাচুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
ঘোষীত প্রার্থী তালিকা তুলে ধরা হলো-
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments