স্টাফ রিপোর্টার: মানিক মিয়া এভিনিউ আজ বিকাল ৫ টা সরকার কতৃক "জুলাই ঘোষণা পত্র" উপস্থাপন করবেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলাম।
এছাড়াও এই অনুষ্ঠানে আরও কয়েকটি রাজনৈতিক দল আমন্ত্রণ পেয়েছেন বলে জানাগেছে। তবে বিএনপি ও জামায়াত ইসলামী ছাড়া অন্যকোন দল আনুষ্ঠানিক কোন তথ্য জানায়নি।
বিএনপি অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া খবর নিশ্চিত করেছেন চেয়ারপার্সন একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এবং জামায়াতে ইসলামীর আমন্ত্রণ পেয়েছেন এখবর জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ মুজিবুল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিবের বরাতে জানেগেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সরকার প্রধান-এর আমন্ত্রণে দলের সিদ্ধান্ত ক্রমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে
৫ সদস্য অংশ নেবেন । সদস্যগণ বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান , জনাব নজরুল ইসলাম খান ও জনাব সালাহ উদ্দিন আহমদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে যাবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
জামায়াতেে প্রচার বিভাগ মুজিবুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন।
সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করবেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-
সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস আজ ৫ আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments