ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকাসহ ৬টি জেলায় বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাংস্কৃতিক উৎসব’। আগামী ১০ মে ২০২৫ সন্ধ্যা ৭টায় ঢাকাসহ ৬ টি জেলায় একযোগে এই উৎসব অনুষ্ঠিত হবে। অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি। এ বছর বুদ্ধ পূর্ণিমা ১১ মে হলেও অনুষ্ঠানটি আয়োজিত হবে বুদ্ধ পূর্ণিমার আগের দিন ১০ মে ২০২৫ তারিখ।
১০ মে ২০২৫, শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজিত হবে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি প্রদান করেছেন। এছাড়া চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের মান্যবর রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নন্দন মঞ্চের অনুষ্ঠানে শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ডিফারেন্ট টাচ্ এবং শিল্পী সায়ান।
চট্টগ্রামের শিরীষ তলা সি আর বি-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল ম্যাট্রিক্যাল ব্যান্ড। সবেশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আকবর।
কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী পারভেজ। সবশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী মিলা।
বান্দরবান রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং বারন্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর। অনুষ্ঠানের শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে স্থানীয় জনপ্রিয় ব্যান্ডদল এবং বিশিষ্ট সংগীতশিল্পী নোলক বাবু।
রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুননাহার। সংগীত পরবিশেন করবেন জিকু মারমা ও তার দল। একক সংগীত পরিবেশন করবেন রাফি তালুকদার। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী বিউটি ও তার দল।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল। অনুষ্ঠানে সংগীত পরিবেশেন করবেন অরণ্য ব্যান্ড, শান্তি দবেনাথ ও তার দল। এরপর সংগীত পরিবেশন করবেন শিল্পী রূপসা। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী রাজিব।
অনুষ্ঠানসমূহ সকলের জন্য উন্মুক্ত।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments