স্টাফ রিপোর্টার: রাজধানী নীলক্ষেতে ব্যস্ত গাউসুল আযম সুপার মার্কেট দখলের অভিযোগ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ দোকানগুলো দখল করে আদিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে একদল দুষ্কৃতিকারী। এ নিয়ে গত ০১/১০/২০২৪ নিউমার্কেট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে । গাউসুল আযম সুপার মার্কেটের কর্ণধার মোতালেব মিয়া ২০০০ সালের শেষের দিকে মার্কেটটি নির্মাণ করেন। তারপর থেকে তিনি মার্কেটের সমস্ত কিছু দেখবাল করে আসিতেছিলেন। এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় বসে। যারফলে সে সকল রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে
মোতালেব মিয়া মার্কেট পরিচালনা করেছিলেন। গত ৫ই আগষ্ট,২০২৪ ইং আওয়ামীলীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। ঢাকা কলেজের ছাত্রদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন গায়ের জোরে মার্কেটের কর্তৃত্ব দখল নিয়ে মোতালেব মিয়াকে মারধর করে মার্কেট থেকে বিতারিত করে। এ ঘটনার পর থেকে গাউসুল আযম সুপার মার্কেটে বেশ কয়েকজন ব্যবসায়ীদের উপর নানাভাবে চাপ
সৃষ্টি করা হয় বলে অভিযোগ উঠে। নাম প্রকাশে অনিচ্ছক ভুক্তভোগী এক ব্যবসায়ী জানান রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক এই ছাত্রনেতার অত্যাচারে মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। উক্ত কামাল ঢাকা কলেজের ছাত্রদলের সাবেক নেতা পরিচয়ে বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে থাকে। চাঁদাবাজিতে দোকান মালিক ও ব্যাসায়ীদের অতিষ্ঠ করে তোলে। তারপর আওয়ামী লীগের কর্মী সেজে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। ব্যবস্থাপনা কমিটেতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার বিএনপি'র ঝান্ডাবাহি হয়ে ওঠে। ব্যবসায়ীদের প্রতি প্রভাব ও চাঁদা আদায়ের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ব্যবস্থাপনা কমিটিতে প্রবেশের জন্য নির্বাচিত সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান বাবুলকে সরিয়ে দিয়ে নিজেই সম্পাদক এর পদ দখল করে নেয়। সর্বোপরি উক্ত কামালের বেয়াদবী ও হুমকি ধামকি এবং সভাপতি কে নিগৃত করার ফলে ব্যবসায়ী মহলে আতংক বিরাজ করছে। বিএনপির ভাবমূর্তি ক্ষুন্নকারী তথাকথিত বিএনপি নেতা কামালের হাত থেকে ব্যাবসায়ীরা নিষ্কৃতি চায়।
এ বিষয়ে ব্যবসায়ীরা নিউমার্কেট থানা ও সমবায় অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। গাউসুল আযম মার্কেটে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে দূর্নীতি আর ক্ষমতার লড়াইয়ে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত। তারা মার্কেট পরিচালনার জন্য একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন এবং ন্যায় বিচারের দাবী জানাচ্ছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments