মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধিঃ নদী উদ্ধারের নামে জন হয়রানি বন্ধসহ ভীতিকর পরিমাপ কার্যক্রম বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেটের সামনে হাজারো মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, আবুল বাসার হাদী, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত নাজু, তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান ইমন, রাসেল ফারুকসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মচারী ‘নদী উদ্ধার’ অভিযানের নামে নেত্রকোনা পৌর এলাকার মগরা নদীর তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ও দোকানে বিনা নোটিশে প্রবেশ করে সিএস নকশার ভিত্তিতে পরিমাপ কার্যক্রম চালাচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, গত ১৫ মে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে বলা হয়। সেখানে বোর্ডের এক কর্মকর্তা ‘পানি সম্পদ মন্ত্রণালয়ের’ একটি কপি দেখালেও সিএস নকশা অনুযায়ী পরিমাপের কোনো উল্লেখ সেখানে নেই। পরবর্তীতে তিনি ‘হাইকোর্টের একটি আদেশ’-এর কথা বললেও তা দেখাতে ব্যর্থ হন।
এ প্রসঙ্গে বক্তারা বলেন, অতীতে সদর এসি (ল্যান্ড) বুলবুল আহমেদ তালুকদার নিজে উপস্থিত থেকে বিআরএস নকশা অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সরকার যেখানে বিআরএস ছাড়া কোনো খাজনা গ্রহণ করে না, সম্পত্তি অনুমোদন বা হস্তান্তর করে না, সেখানে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মচারী সিএস নকশা দেখিয়ে ব্যক্তিমালিকানাধীন জমি মাপার ভয় দেখিয়ে অর্থ আদায়ের পায়তারা করছে।
নেত্রকোনার সচেতন নাগরিকরা বলেন, তারা উন্নয়ন চান, তবে তা যেন জনগণের হয়রানি বা জানমালের বিনিময়ে না হয়। “জনগণের জন্য উন্নয়ন, উন্নয়নের জন্য জনগণ নয়”—এটাই তাদের দাবি। পরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments