ডেস্ক রিপোর্ট: টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট ধরে রাখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে স্নায়ু ধরে রেখে শিরোপা নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুটা দুর্দান্ত করে আর্সেনাল। ছয় মিনিটেই কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। মার্কিনিয়োসের ভুলে বল পেয়ে জোরালো শটে পিএসজির জালে বল জড়ান জার্মান ফরোয়ার্ড। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও আর্সেনালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি পিএসজি। বিরতির পর চাপ বাড়ায় প্যারিসের ক্লাবটি। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান উসমান দেম্বেলে। এরপর অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস ও এবেরেচি এজে শট মিস করলে ৪-৩ ব্যবধানে জিতে যায় পিএসজি।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগ যুগে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দুইবার শিরোপা জিতল পিএসজি। গত মৌসুমে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার ইউরোপ সেরা হয়েছিল তারা। এবারের ফাইনাল জিতে কোচ হিসেবে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন লুইস এনরিকে। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার হয়ে ও গত মৌসুমে পিএসজির হয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন তিনি।
২০ বছর পর ফাইনালে উঠেও শিরোপা-খরা ঘোচাতে পারেনি আর্সেনাল। ২০০৬ সালে বার্সেলোনার কাছে হারের পর এবারও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। অন্যদিকে টানা পাঁচ লিগ ওয়ান জেতা পিএসজি প্রমাণ করল, কিলিয়ান এমবাপ্পে চলে যাওয়ার পরও তারকানির্ভরতা ছেড়ে দলীয় ফুটবলে তারাই এখন ইউরোপের নতুন রাজা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments